মাদক কিনতে গিয়ে গণধোলাইয়ের শিকার পুলিশ কনস্টেবল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:০১ পূর্বাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলের দেলদুয়ারে ইয়াবা কিনতে গিয়ে কালিহাতীর সার্কেল এএসপির দেহরক্ষী পুলিশ কনস্টেবল ফারহান হোসেন ওরফে সানি, কনস্টেবল না‌দের খানকে গণধোলাই দি‌য়ে‌ছে জনতা। শনিবার (৫ এপ্রিল) রাতে উপজেলার ডুবাইল ইউনিয়নের কুপাখী গ্রামে এ ঘটনা ঘটে। সম্প্রতি এ ঘটনাকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এ ঘটনায় দেলদুয়ার থানার উপপ‌রিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার বাদী হ‌য়ে দুই পুলিশ সদস্য ও দুই মাদকসেবীকে আসামি করে থানায় মামলা ক‌রেন। প‌রে তা‌দের কারাগারে পাঠা‌নো হয়।

আরও পড়ুন: বহিস্কার থেকে হবে নবীনগরে আবিষ্কার হবে: কাজী নাজমুল হোসেন তাপস

শনিবার দিবাগত রাতে ওই গ্রামের মাদককারবারি খায়রুলের বাড়ি থেকে ৫০টি ইয়াবা ক্রয় করে ৩ যুবক ঘটনাস্থল ত্যাগ করছিল। গতিবিধি সন্দেহজনক হলে স্থানীয় জনতা তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।

পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাথুলি গ্রামের সচিন্দ্র চন্দ্র মন্ডলের পুত্র শুভ মন্ডল, কালিয়াকৈর থানার বড়ইবাড়ি গ্রামের মৃত শওকত খানের ছেলে মো. নাদের খান, একই এলাকার মো. নূর হোসেনের ছেলে মো. ফরহাদ হোসেন সানিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। 

আরও পড়ুন: ফেনীর ০৩টি আসনে জাতীয়তাবাদী প্রবাসী সংগ্রামী দলের গণসংযোগ

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, মাদক মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।