স্বাভাবিক লুকে হাজির আমির খান

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:১৫ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেহারায় পরিবর্তন আসা স্বাভাবিক। তবে সেই পরিবর্তনকে কীভাবে গ্রহণ করবেন, তা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। বলিউড অভিনেতা আমির খানও যেন সেই পথেই হাঁটছেন। চুলের পাকা রং আর আড়াল করছেন না ‘মিস্টার পারফেকশনিস্ট’। সম্প্রতি নতুন লুকে প্রকাশ্যে এসে আলোচনায় উঠে এসেছেন ৬১ বছর বয়সী এই অভিনেতা। কিন্তু হঠাৎ কেন চুলে কলপ দেওয়া বন্ধ করলেন তিনি?

সম্প্রতি পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে একটি প্যানেল আলোচনায় অংশ নেন আমির। সেখানে তাঁর পাকা চুল দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে, এটি কি নতুন কোনও সিনেমার চরিত্রের প্রস্তুতি, নাকি ব্যক্তিগত কোনও সিদ্ধান্ত?

আরও পড়ুন: ওটিটিতে মুক্তি পেল ইমরান হাশমির ‘আওয়ারাপান ২'

নিজের নতুন লুক নিয়ে কৌতূহলের অবসান ঘটিয়ে আমির জানান, এর পেছনে বিশেষ কোনও কারণ নেই। তিনি বলেন, ‘এই লুকের বিশেষ কোনও কারণ নেই। আমি শুধু চুলে কলপ দেওয়া বন্ধ করে দিয়েছি। খুব একঘেয়ে লাগছিল।’ অর্থাৎ, নতুন কোনও চরিত্রের প্রয়োজনে নয়, বরং একঘেয়েমি কাটাতেই চুলে রং করা বন্ধ করেছেন অভিনেতা। নিজের স্বাভাবিক চেহারা নিয়েই এখন স্বচ্ছন্দ তিনি।

আমিরের নতুন লুক নিয়ে অনুষ্ঠানে রসিকতা করেন সুভাষ ঘাইও। তাঁর ধারণা, অভিনেতাকে যখনই অন্য রকম সাজে দেখা যায়, তখনই বুঝতে হবে কোনও চরিত্র নিয়ে প্রস্তুতি চলছে। তবে আমিরের বক্তব্যে স্পষ্ট, এবার তাঁর চেহারার এই পরিবর্তনের পেছনে তেমন কোনও পরিকল্পনা নেই।

আরও পড়ুন: দেবের পরবর্তী ছবিতে জিৎ, নায়িকা কি শুভশ্রী?

অন্যদিকে, ব্যক্তিগত জীবন নিয়েও সম্প্রতি আলোচনায় রয়েছেন আমির। গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক ঘিরে চর্চার মধ্যেই সামনে এল অভিনেতার নতুন লুক। চুলে কলপ না করার সিদ্ধান্তে বয়সের স্বাভাবিক পরিবর্তনকে গ্রহণ করার তাঁর মানসিকতা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে।