ওসমানী বিমানবন্দরে যাত্রীর কাপড় থেকে গলানো স্বর্ণের চালান জব্দ

Sanchoy Biswas
সিলেট ব্যুরো
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ন, ২৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:৫৬ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শুল্ক ফাঁকি দিয়ে অভিনব পন্থায় দুবাই থেকে বাংলাদেশে নিয়ে আসা স্বর্ণের চালান জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষ। এই ঘটনায় একজন আটক রয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে বাংলাদেশে আসা বাংলাদেশ বিমানের বিজি  ২০৫ ফ্লাইট এর এক যাত্রীর কাছ থেকে এই স্বর্ণগুলো জব্দ করা হয়।

আরও পড়ুন: নাসিরনগরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আটককৃত ব্যক্তির নাম আলীম উদ্দিন। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার গহরা গ্রামের শাহাব উদ্দিনের পুত্র।

বিষয়টি দৈনিক বাংলাবাজার পত্রিকাকে নিশ্চিত করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের বিজি-২৪৮ ফ্লাইট এর এক যাত্রীকে তল্লাশিকালে স্বর্ণের চালান জব্দ করে এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ।

আরও পড়ুন: জয়পুরহাটে বেকারদের মাঝে ভ্যানগাড়ি বিতরণ

আটককৃত ব্যক্তি অভিন্ন পদ্ধতিতে স্বর্ণকে গলিয়ে তার পরিধানের কাপড়ে (শার্ট ও প্যান্টে) করে দুবাই থেকে ওসমানী বিমানবন্দরে নিয়ে এসেছিলেন। এই ঘটনায় জব্দকৃত স্বর্ণের পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে স্বর্ণগুলোর দাম কোটি টাকার ওপরে হতে পারে। পরবর্তীতে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা ও পরিমাপের পর বলা যাবে কী পরিমাণ স্বর্ণ কাপড়ে নিয়ে আসা হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আবুদাবি থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইট (বিজি-২২৮) এক যাত্রীর জ্যাকেট ও আন্ডারওয়ার থেকে একই কায়দায় আনা এক যাত্রীর কাছ থেকে স্বর্ণের চালান জব্দ করেছিলো ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা।