জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু, আহত ৬

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:১২ পূর্বাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) ও নগরের কালামিয়া বাজার এলাকার কিশোর সাইফুল ইসলাম (১৩)।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান ১৫ মামলার আসামী সোহেল গ্রপ্তার

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে চিকিৎসক আইয়ুব আলী ও সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা। তিনি জানান, আহতদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিমের সদস্য আমিনুর রহমান বলেন, “মানুষের ভিড়ে গরমে অসুস্থ হয়ে কয়েকজন পড়ে গেলে পদদলিত হন তারা। আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে দুজন মারা গেছেন।”

আরও পড়ুন: কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।