কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে জরিমানা
ছবিঃ সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৌর শহরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলামের নেতৃত্বে যৌথ বাহিনীর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মোড়ে অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: ফেনীতে সোশ্যাল এইডের উদ্যোগে ৮৮০ পরিবারে মাংস বিতরণ
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুল ইসলাম জানান, যৌথ বাহিনীর সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযানে হেলমেট ও কাগজপত্রবিহীন অবস্থায় মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় ৩টি মামলায় মোট ৭,০০০/- টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে সকল নিয়ম-কানুন মেনে রাস্তায় চলার জন্য সতর্ক করা হয়। মোবাইল কোর্টে সেনাবাহিনী ও পুলিশ বাহিনী সহযোগিতা প্রদান করেন।





