শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করলেন মীর মাহবুবুর রহমান
ছবিঃ সংগৃহীত
শাহরাস্তি থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মীর মাহবুবুর রহমান যোগদান করেছেন। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে তিনি কর্মস্থলে যোগদান করে সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলামের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি চাঁদপুর জেলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন
মীর মাহবুবুর রহমান ২০০৫ সালে উপ-পরিদর্শক (এসআই) পদে পুলিশে যোগদান করেন।
নবাগত ওসি মীর মাহবুবুর রহমান আইন শৃঙ্খলা রক্ষা, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং সন্ত্রাস দমনে জনগণ ও সকলের সহযোগিতা কামনা করেছেন।
আরও পড়ুন: জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন, পুড়ল পুলিশের গাড়ি





