পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ১ কোটি ৬৫ লাখ টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৫৪ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চিংড়ির রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে প্রায় ৫৫ লাখ পিস চিংড়ির রেণু উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৫ লাখ টাকা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) ভোর ৫টার দিকে পটুয়াখালী সদর টোল প্লাজা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ওই এলাকায় একটি সন্দেহজনক ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন: পটুয়াখালীতে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে হামলা, আহত বৃদ্ধা

তল্লাশিতে ট্রাকের ভেতর থেকে প্রায় ৫৫ লাখ পিস অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়। কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত রেণুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা।

এই সময় ট্রাকটির চালক ও হেল্পারকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে মুচলেকা গ্রহণের পর ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন: নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই ‘স্বপ্নবাড়ি’

পরে পটুয়াখালী উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে জব্দকৃত চিংড়ির রেণু লাউকাঠি নদীতে অবমুক্ত করা হয়।

কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধভাবে চিংড়ির রেণু সংগ্রহ ও পরিবহন প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।