ঝিনাইগাতী সীমান্তে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

Shahrier Islam Pallab
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:২৪ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলার ঝোলগাঁও এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বিজিবির একটি টহল দল ঝোলগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২৮০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে বিএনপি নেতার পিকআপে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

৩৯ বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ডড প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।