নির্বাচন উপলক্ষে শেরপুরে যৌথ বাহিনীর টহল
শেরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর নির্বাচনি টহল অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের সমন্বয়ে এই নির্বাচনি টহল অনুষ্ঠিত হয়।
টহলটি দুপুরে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সেনা ক্যাম্প থেকে শুরু হয়ে শেরপুর জেলা শহরের অষ্টমীতলা, খোয়ার পাড়, কলেজমোড়, কানাশাখোলা, থানামোড় দিয়ে পুনরায় সেনা ক্যাম্পে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: ওয়ালটন প্লাজার উদ্যোগে লক্ষ্মীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প
টহলে উপস্থিত ছিলেন শেরপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান, সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার সহ সেনা, পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা।





