কুলাউড়ায় পীর সাজিদ আলী ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:১০ পূর্বাহ্ন, ৩০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় পীর সাজিদ আলী সিদ্দিকী ফাউন্ডেশন-এর উদ্যোগে ২য় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাকির হোসেন সিদ্দিকী জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটি-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও এশিয়ান টিভি-র আলোচক মাওলানা সাদিক সিকান্দর।

আরও পড়ুন: ফেনীতে সোশ্যাল এইডের উদ্যোগে ৮৮০ পরিবারে মাংস বিতরণ

ফাউন্ডেশনের সদস্য সচিব এম এস আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মোঃ আব্দুর রহমান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কাসিমনগর জামে মসজিদের সভাপতি আব্দুল মান্নান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি মীর মুহিবুর রহমান প্রমুখ।

হিফজ প্রতিযোগিতায় উপজেলার ৩০ মাদ্রাসার ৭২ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এর মধ্যে বিজয়ী ১০ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়।

আরও পড়ুন: সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ