শরীয়তপুরে আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Sanchoy Biswas
মিরাজ পালোয়ান, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ১০:০৯ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে শরীয়তপুরের ছয়টি উপজেলায় ভাতাভোগী ২৪২ জন সদস্য-সদস্যাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের হল রুমে আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্য-সদস্যাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন: জমে উঠেছে হবিগঞ্জের ঈদ বাজার, শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়

উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল: পোলাও চাল, লাচ্ছা সেমাই, সাধারণ সেমাই, গুড়ো দুধ, সুজি, নুডুলস, সয়াবিন, তেল ও চিনি।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন আনসার-ভিডিপির শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মোঃ ফারুক ইসলাম।

আরও পড়ুন: শরীয়তপুরে আনসার-ভিডিপি উদ্যোগে ইফতার মাহফিল

ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় সদর উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, সদর আনসার-ভিডিপির প্রশিক্ষক মোঃ ফররুখ আহমেদ সহ বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা কমান্ড্যান্ট মোঃ ফারুক ইসলাম বলেন, “দেশের নিরাপত্তা ও বিভিন্ন ক্লান্তিকালে আনসার-ভিডিপির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি দেশের মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই তাদের স্বীকৃতি ও উৎসাহিত করতেই মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতেও আমাদের বাহিনীর এমন কল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।”