শরীয়তপুরে আনসার-ভিডিপি উদ্যোগে ইফতার মাহফিল
মাগফিরাত, নাজাত ও আত্মশুদ্ধি অনুশীলনের মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়তপুরে আনসার-ভিডিপি'র উদ্যোগে ভাতাভোগী সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) আনসার-ভিডিপি'র জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের হল রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের আনসার-ভিডিপি'র সদস্যরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: রামিছা হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন: দ্রুত ফাঁসির দাবি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট মোঃ ফারুক ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার-ভিডিপি'র কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা আনসার-ভিডিপি'র প্রশিক্ষক মোঃ ফররুখ আহমেদ সহ বাহিনীর অন্যান্য সদস্যরা।
আরও পড়ুন: চট্টগ্রামে বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি, জননিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।





