২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উলিপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Sanchoy Biswas
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ১০:১২ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬’ পালন এবং ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ ২০২৬) সকাল ১১টায় উলিপুর উপজেলা পরিষদের পুরাতন হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান ১৫ মামলার আসামী সোহেল গ্রপ্তার

সভায় সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান। সভায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, উলিপুর থানা পুলিশের প্রতিনিধি, উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ

সভায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। দিবস দুটির তাৎপর্য তুলে ধরে কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় বক্তারা বলেন, জাতির ইতিহাসে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এই দিবসগুলো আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয়। তাই দিবসগুলো যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করতে প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।