লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জের: দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১

Sanchoy Biswas
মনির হোসেন বাবুল, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬ | আপডেট: ৮:২০ অপরাহ্ন, ২৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ তাজুল ইসলাম (৬০) নামের এক দিনমুজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আজ সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার ভোলাকোট ইউনিয়নের তোরাব মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম ভাটরা ইউনিয়নের হীরাপুর সাজি বাড়ির মৃত আঃ খালেকের ছেলে বলে জানা গেছে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

আরও পড়ুন: দুদকের মামলার আসামিকে ময়মনসিংহে নির্বাহী প্রকৌশলী পদে পদায়ন

নিহতের ছেলে মাহমুদুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাটরা হীরাপুর সাজি বাড়ির তাজুল ইসলাম নিজ শশুর বাড়ির ওয়ারিশি সম্পত্তি দখলের খবর পেয়ে পাশ্ববর্তী ভোলাকোট তোরাব মিজি বাড়িতে গেলে তার ভাইয়ের ছেলে মোঃ মাহফুজ (৩০), মোঃ শুক্কুর (৪২), মোঃ কামাল (৩৫) ও মোঃ লেদা মিয়া সহ একটি গ্রুপ দিনমুজুর তাজুল ইসলামের উপর এলোপাতাড়ি পিটিয়ে হামলা চালায়।

এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তার স্বজনরা রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: তিস্তা, ধরলা ও দুধকুমার নদীঘেঁষা নিম্নাঞ্চলে মাথা চাঁড়া দিচ্ছে বন্যা

রামগঞ্জ থানা ওসি তদন্ত মোঃ আবদুল জলিল জানান, লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত তাজুল ইসলামের পরিবারের স্বজনরা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।