হাওরের ফসলরক্ষা বাঁধের বিষয়ে কাউকে ছাড় নয়: কামরুজ্জামান কামরুল

Sanchoy Biswas
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৬ | আপডেট: ১১:৩৮ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারে কোনও ধরনের গাফিলতির জন্য হাওরের ফসল ক্ষতিগ্রস্ত হলে, এর সাথে জড়িত কাউকে কোনও প্রকার ছাড় দেয়া হবে না।

আজ শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের আলমখালি বাঁধ পরিদর্শনকালে সুনামগঞ্জ-১ সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেছেন।

আরও পড়ুন: শরীয়তপুরে ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

তিনি আরও বলেন, এই বোরো ফসলের উপর নির্ভর করে হাওরাঞ্চলের মানুষের সারা বছরের জীবিকানির্বাহসহ সকল ধরনের স্বাদ-আহ্লাদ। তাই হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজের গাফিলতির সাথে জড়িত কাউকে কোনও ধরনের ছাড় দেয়া হবে না। সে যেই হোক না কেন।

এ সময়, পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বল, উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আহমদ, বালিজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন, দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী নাসির মিয়া, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কলাম আজাদ, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এস এম মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার