আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:৩৩ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ সদস্য গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তার দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ ঘটনা ঘটে। আহত এমরান মিয়া বাগেরহাট জেলায় কনস্টেবল হিসেবে কর্মরত। তার শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান ১৫ মামলার আসামী সোহেল গ্রপ্তার

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে খুলনা থেকে ছেড়ে আসা ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনে করে তিনি শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে গতি কিছুটা কমে। এ সময় তিনি চলন্ত ট্রেন থেকেই নামার চেষ্টা করেন।

এ সময় পা পিছলে তিনি ট্রেনের চাকার নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার দুই পা গুরুতরভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন: কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে।