নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান, ৩৯৫ লিটার অক্টেন ও ২৪ বস্তা সার জব্দ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত ৩৯৫ লিটার অক্টেন ও ২৪ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জানায়, শনিবার (১১ এপ্রিল) রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ টহলদল সমন্বিত অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: হবিগঞ্জে তেল মজুদ ও পাচার রোধে টাস্কফোর্সের অভিযান জোরদার
অভিযানে সোনাইছড়ি এলাকা থেকে অবৈধভাবে মজুদকৃত ৩৯৫ লিটার অক্টেন জব্দ করা হয়। একই সময়ে টাইম বাজার এলাকা থেকে ২০ বস্তা ইউরিয়া সার এবং ৪ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জব্দকৃত জ্বালানি তেল ও সার চোরাচালানের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।
আরও পড়ুন: রায়পুরে মাদকের ছড়াছড়ি, সন্ধ্যা হলেই বাড়ে বিক্রি-সেবন
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক ফয়জুল কবির বলেন, বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় জ্বালানি তেল মজুদ, পাচার, কালোবাজারি ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





