কুলাউড়ায় ইউএনওকে মাধ্যমিক শিক্ষা পরিবারের বিদায় সংবর্ধনা

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ন, ১১ মে ২০২৬ | আপডেট: ৯:৪৭ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এবং মহতোছিন আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে ইউএনও মো. মহিউদ্দিন কুলাউড়াবাসীর ভালোবাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন: পটুয়াখালীতে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে হামলা, আহত বৃদ্ধা

তিনি বলেন, দায়িত্ব পালনকালে কুলাউড়ার মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি, তা আমার কর্মজীবনের অন্যতম বড় প্রাপ্তি। এখানকার শিক্ষা পরিবার সবসময় আমাকে আন্তরিকভাবে পাশে পেয়েছে, আমিও চেষ্টা করেছি শিক্ষার উন্নয়নে কাজ করতে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরমচাল উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জয়ন্ত মালাকার, উত্তর কুলাউড়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, জালালাবাদ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস ছবুর, আলী আমজদ উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শশাঙ্ক শেখর গোস্বামী, ভাটেরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম তালুকদার, কানিহাটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজল উদ্দিন আহমেদ, দিলদারপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপিয়া বেগম ও গজভাগ উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ মো. তাজুল ইসলাম। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই ‘স্বপ্নবাড়ি’

পরে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের আয়োজনে পৃথকভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে ইউএনও মো. মহিউদ্দিনকে বিদায় সংবর্ধনা ও বিদায়ী সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। উল্লেখ্য, সম্প্রতি প্রশাসনিক বদলির অংশ হিসেবে ইউএনও মো. মহিউদ্দিনকে সুনামগঞ্জের ছাতক উপজেলায় বদলি করা হয়েছে।