প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ন, ১১ মে ২০২৬ | আপডেট: ৬:৩০ অপরাহ্ন, ১২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-এর মাঠ পর্যায়ে স্থাপিত প্রবাসী কল্যাণ সেন্টার থেকে প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

আজ রবিবার সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে এসএসসি-২০২৪ এর ২য় কিস্তির আওতায় ১৭ জন শিক্ষার্থীকে জনপ্রতি ২৭ হাজার ৫০০ টাকা করে মোট ৪ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা এবং এইচএসসি-২০২৩ এর ২য় কিস্তির আওতায় ৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৩৪ হাজার টাকা করে মোট ২ লাখ ৪ হাজার টাকা প্রদান করা হয়। সর্বমোট ৬ লাখ ৭১ হাজার ৫০০ টাকার শিক্ষা বৃত্তির চেক সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: পাকুন্দিয়ায় দুই যুগ পর ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সকাল ১১টায় প্রবাসী কল্যাণ সেন্টার, লক্ষ্মীপুর কার্যালয়ে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ সেন্টারের লক্ষ্মীপুরের সহকারী পরিচালক খুরশীদ আলম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রবাসী কল্যাণ ডেক্স, রাত্রি যাপন সুবিধা, প্রতিবন্ধী সন্তানদের ভাতা, আর্থিক অনুদান, মৃত্যুজনিত ক্ষতিপূরণ, প্রবাসী লাউঞ্জ, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, ফ্রি অ্যাম্বুলেন্স সুবিধা ও বীমা সুবিধা প্রদান করে থাকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন: নরসিংদীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩

রেইজ প্রকল্পের সুপারভাইজার মো. মনোয়ার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক জাহাঙ্গীর হোসেন লিটন, প্রকল্পের কাউন্সেলর তাজউদ্দীন খন্দকার বিপ্লব প্রমুখ। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।