ফরিদপুরে পূর্ব শক্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

Sadek Ali
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ন, ২৭ জুন ২০২৬ | আপডেট: ৪:০২ অপরাহ্ন, ২৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নে পূর্ব শক্রুতার জেরে সুমন শেখ (৩০) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে নৃসংশভাবে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। নিহত সুমন শেখ বড়ভাগ গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বড়ভাগ গ্রামে দীর্ঘদিন ধরে দুইপক্ষের মাঝে গ্রাম্য বিরোধ চলে আসছিল। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় সুমন শেখ মোটর সাইকেল চালিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় প্রতিপক্ষের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে সুমনের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা এসময় সুমকে মোটর সাইকেল থেকে নামিয়ে কুপিয়ে মারাত্বকভাবে জখম করে। পরে আহতবস্থায় স্তানীয়রা সুমনকে কাশিয়ানি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে, সুমন শেখকে হত্যার পর বড়ভাগ গ্রামে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত হোসাইন শেকসহ তার সহযোগীরা এলাকা ছেড়ে গা ঢাকা দেয়।

আরও পড়ুন: শেরপুর গারো পাহাড়ে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত

আলফাডাঙ্গা থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে। অভিযুক্তদের আটকে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।