জাতীয় সংসদে উত্তেজনা

এটা শাহবাগ চত্বর নয় জাতীয় সংসদ: হান্নান মাসুদকে ডেপুটি স্পিকার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ন, ২১ জুন ২০২৬ | আপডেট: ৮:১৭ অপরাহ্ন, ২১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য চলাকালে হঠাৎ দাঁড়িয়ে কথা বলতে চাইলে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে বসতে বলেন স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (২১ জুন) সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শেষ না হতেই কথা বলার জন্য দাঁড়িয়ে পড়েন হান্নান মাসুদ। এ সময় ডেপুটি স্পিকার তাকে উদ্দেশ করে বলেন, “মাননীয় সংসদ সদস্য, আপনি বসুন। এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ।”

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

তিনি আরও বলেন, সংসদে কথা বলার নির্দিষ্ট নিয়ম রয়েছে, যেকোনো সময় দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ নেই।

ডেপুটি স্পিকার বারবার বসার অনুরোধ জানালেও হান্নান মাসুদ দাঁড়িয়ে থাকার চেষ্টা করেন এবং কথা বলার সুযোগ চান। পরে তিনি পুনরায় বলেন, “এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ—আপনি আপনার আসনে বসুন।”

আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

এরপর পরিস্থিতি কিছুটা উত্তেজনাকর হয়ে উঠলে তিনি নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানান বলে জানা যায়।

পরে অধিবেশনে বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফ্লোর নিয়ে বক্তব্য দেন।