গাজীপুরে প্রায় ৩৪ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ৫:৩১ পূর্বাহ্ন, ০৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকা থেকে প্রায় ৩৪ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত মধ্যরাতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম জানান, র‌্যাব-১-এর গাজীপুর কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গাঁজার একটি বড় চালান নিয়ে ঢাকার আশুলিয়া থেকে গাজীপুরের কাশিমপুরের দিকে যাওয়া হচ্ছে। পরে সেখানে পাকা রাস্তার ওপর চেকপোস্ট পরিচালনা করে ৩৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ সাহাবুদ্দিন মিয়া (১৯) (গাড়িচালক) এবং রাব্বি খলিফা (২২) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: হঠাৎ বিত্তবৈভবের মালিক বনে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য, জুয়া প্রতিরোধ আইনে গ্রেফতার

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।