চাঁদপুরে জনসংখ্যা দিবস পালিত

Sanchoy Biswas
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ৭:০৩ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (১১ জুলাই ) দুপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

আরও পড়ুন: রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: পুলিশ কমিশনার

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, চাঁদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও চাঁদপুর সদর উপজেলার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, জেলা সিভিল সার্জন নুর আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিমুল্লাহ সেলিম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমা।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের সময় মব সন্ত্রাস করেছে এনসিপির লোকজন

অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনায় প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে বিশেষ অবদান রাখায় আটটি ক্যাটাগরিতে তিনটি প্রতিষ্ঠান ও পাঁচজন ব্যক্তিকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

পরে অতিথিরা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ করেন।