কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ
রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকায় একটি ১০ তলা ভবনের ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে ভবনটির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, ফ্ল্যাটের গ্যাসের লাইন খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।
আরও পড়ুন: আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি, ঢাকার সড়কে স্বাভাবিক জীবনযাত্রা
দগ্ধ চারজনকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নেভাতে সক্ষম হন তারা।
আরও পড়ুন: ডিএসসিসি প্রশাসকের সামনে বিএনপি নেতাকে ঘুসি, ডেমরায় দুই পক্ষের সংঘর্ষ
প্রতিবেদন লেখা পর্যন্ত দগ্ধ ব্যক্তিদের পরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।





