নতুন লুকে সুনেরাহ

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৯ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬
সুনেরাহ বিনতে কামাল। ছবিঃ সংগৃহীত
সুনেরাহ বিনতে কামাল। ছবিঃ সংগৃহীত

নিজের অভিনয় ও ফ্যাশন সচেতনতার কারণে বরাবরই আলোচনায় থাকেন মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের ভিন্নধর্মী সাজপোশাক ও স্টাইল দিয়ে ভক্তদের নজর কাড়েন তিনি। এবার নতুন এক ফটোশুটের ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে ফটোশুটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেন সুনেরাহ। ছবিগুলোতে তাকে দেখা গেছে অ্যাশ-পার্পল রঙের দৃষ্টিনন্দন শাড়িতে। শাড়ির সঙ্গে তার পরনে ছিল পাথর ও চুমকির কারুকাজ করা হাই-নেক স্লিভলেস ব্লাউজ। ঝুলন্ত পাথরের দুল, হাতে ছোট ক্লাচ ব্যাগ আর হালকা ওয়েভি চুলের সাজে তার পুরো লুকে যোগ হয়েছে আভিজাত্যের ছোঁয়া।

আরও পড়ুন: অভিনয়ে নিয়মিত নন তবে সম্পদে শাহরুখের পরেই তিনি, কে এই অভিনেত্রী ?

ছবিতে কখনো হাসিমুখে, আবার কখনো গম্ভীর ও আকর্ষণীয় ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ইন মাই সেলফ-লাভ এরা’। অর্থাৎ, নিজের প্রতি ভালোবাসার এক বিশেষ সময় পার করছেন তিনি।

সুনেরাহর নতুন এই ফটোশুট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছেন ভক্ত-অনুরাগীরা। অনেকেই তার পোশাক ও সাজের প্রশংসা করে মন্তব্য করেছেন। একজন ভক্ত লিখেছেন, ‘এই চমৎকার পোশাকটি আপনাকে দারুণ মানিয়েছে।’

আরও পড়ুন: কাদের উদ্দেশ্যে হেদায়েতের দোয়া অনন্ত জলিলের?

২০১৯ সালে নির্মাতা তানিম রহমান অংশুর ‘ন ডরাই’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পরিচিতি পান সুনেরাহ বিনতে কামাল। এরপর ‘অন্তর্জাল’, ‘উৎসব’ ও ‘দাগি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় দক্ষতার স্বীকৃতি হিসেবে পেয়েছেন বিভিন্ন পুরস্কার ও প্রশংসা।