যাত্রাবাড়ী চৌরাস্তায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে রাত সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন।
আরও পড়ুন: মালিবাগে সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ
তিনি জানান, রাতে দুর্বৃত্তরা যাত্রাবাড়ী চৌরাস্তায় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হয়েছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
এদিকে, ঘটনার একটি ভিডিওতে হেলমেট পরা এক ব্যক্তিকে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে।
আরও পড়ুন: ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন দিল দুর্বৃত্তরা





