পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের সভা ২৩ নভেম্বর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৯ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পোশাকশ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হতে যাচ্ছে। এ জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার (১৬ নভেম্বর) সভাটি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর (সোমবার) সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের নিজস্ব সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। পোশাকশ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরির হার নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের তৃতীয় সভায় মজুরি নির্ধারণসংক্রান্ত আলোচনা ও পরবর্তী কার্যক্রম নিয়ে অগ্রগতি হতে পারে।

আরও পড়ুন: পোশাক শ্রমিকদের বাড়তি মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকেই

তবে সভায় মজুরির হার নিয়ে কী সিদ্ধান্ত বা সুপারিশ আসবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।