শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

Sadek Ali
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪২ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:৪৮ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই কিশোরী হলো,ফারুক ফরাজীর মেয়ে আকিতা আক্তার (১৩) ৩ আজিজুল ইসলামের মেয়ে জান্নাত আক্তার (১৩)। গুরুতর আহত হলো শামিম হোসেনের মেয়ে লাবিবা আক্তার (১২)। তারা সবাই শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে বাসিন্দা।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুর ২টার দিকে গোসল করতে বাড়ির পাশের পুকুরে নামে ওই এলাকার জান্নাতুল, আতিকা ও লাবিবা। পরে পুকুরের গোসলের সময় সাতার না যানায় পানিতে তলিয়ে যায় তারা। দীর্ঘক্ষনেও তারা পাড়ে উঠতে পারেনি। দেড়ঘন্টা পর সাড়েতিনটার দিকে জান্নাতুল ও আতিকাকে পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন তল্লাসি করে উদ্ধার করে লাবিবাকে। পরে তিনজনকেই উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ও আতিকাকে মৃত ঘোষণা করেন। দুই কিশোরীর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে ।

আরও পড়ুন: খালেদা জিয়া তাঁর কর্মের মধ্যদিয়ে জনগনের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল: তথ্য প্রতিমন্ত্রী

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিহত দুইজনের মরদেহ পরিবারের লোকজন হাসপাতাল থেকে নিয়ে গেছেন। আহত লাবিবাকে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক ঘটনা। শিশুদের বাবা- মাদের এই ব্যাপারে আরো সর্তক থাকার পরামর্শ দেন তিনি।