কুলাউড়ায় হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
মৌলভীবাজারের কুলাউড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন হযরত শাহজালাল মাদ্রাসার শিক্ষক কাউসার আহমেদ, আলালপুর হাফিজুল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ তুহিন আহমেদ এবং উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সায়েদ আহমেদ সাদি সানি। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জীবিত হয়েও মৃত, স্বীকৃতির আশায় ৯ বছর ধরে ঘুরছেন আবুল কাসেম
সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।





