ফটিকছড়িতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
২৭ আগস্ট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের একখুলিয়া সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান ১৫ মামলার আসামী সোহেল গ্রপ্তার
নিহতরা হলেন উক্ত এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ (৮) ও আবদুর শুক্করের ছেলে তাসিন (৮)। তারা স্থানীয় একখুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
জানা যায়, মাদ্রাসা ছুটির পর চার বন্ধু বাড়িতে ফিরে একসঙ্গে স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামে। চার শিশুর কেউই সাঁতার জানত না। একপর্যায়ে তারা পানিতে ডুবে যেতে থাকলে চিৎকার শুরু করে। এ সময় দুজন কোনোভাবে পাড়ে উঠতে পারলেও জাহিদ ও তাসিন পানিতে তলিয়ে যায়।
আরও পড়ুন: কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ
ইয়াকুব নামে স্থানীয় এক ব্যক্তি পুকুরে ঝাঁপ দিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। পরে দ্রুত তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী নিরঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পূর্বে তাদের মৃত্যু ঘটে। ফলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।





