গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ছবিঃ সংগৃহীত
গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গুদামটিতে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন: হেফাজতের আলেম-ওলামার বিরুদ্ধে মামলাগুলো দ্রুত প্রত্যাহারের দাবি দেওনা পীরের
তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি। একই সঙ্গে আগুনে গুদামটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন





