রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদের জানাজা সম্পন্ন

Sanchoy Biswas
নাজিম উদ্দিন, পেকুয়া (কক্সবাজার)
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৪৬ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদের (৮০) জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পেকুয়া পৌরসভার পূর্ব গোয়াখালী গ্রামে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী এলাকায় নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন: লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

জানাজায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল করিম, বীর মুক্তিযোদ্ধা রমিজ আহমদ, নুর মুহাম্মদ, অ্যাডভোকেট রাশেদুল কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

গার্ড অব অনার প্রদান ও জানাজা শেষে মরহুমের জীবন, মুক্তিযুদ্ধে অবদান এবং স্মৃতিচারণ করে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রমিজ আহমদ, অ্যাডভোকেট রাশেদুল কবির ও মরহুমের ছেলে সাংবাদিক হারুন অর রশিদ।

আরও পড়ুন: চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঘিরে পুলিশের অভিযান, আটক ২০