হরিরামপুরে ১১ বছরের কন্যাশিশুকে ইভটিজিং করায় এক যুবক আটক
মানিকগঞ্জের হরিরামপুরে ১১ বছরের কন্যাশিশুকে ইভটিজিং করায় রাজু (৩৫) নামে এক যুবক আটক। বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন।
আসামি রাজু (৩৫) উপজেলার সোনাকান্দা গ্রামের মো. ফজর আলীর ছেলে।
আরও পড়ুন: নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ২ তারিখে উপজেলার গালা ইউনিয়নের ঝিটকা সোনাকান্দা গ্রামের ১১ বছর বয়সী এক কন্যাশিশুকে ইভটিজিংসহ স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করার মতো আপত্তিকর ঘটনা ঘটে। পরবর্তীতে ভুক্তভোগী পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
৬ সেপ্টেম্বর, রবিবার ভুক্তভোগী পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন আইনে ৩২৩/৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে হরিরামপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে আখের মাঠে সবুজের স্বপ্ন
এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন মুঠোফোনে বলেন, ১১ বছরের কন্যাশিশুকে ইভটিজিং করার দায়ে একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।





