কিশোরগঞ্জের বিভিন্ন সার গুদাম পরিদর্শন করেন জেলা প্রশাসক

Sadek Ali
‎‎এম.এ. কিবরিয়া, ভ্রাম্যমাণ
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:১৪ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ স্বাভাবিক রাখা এবং পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে কিশোরগঞ্জের বিভিন্ন সার গুদাম সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

‎পরিদর্শনকালে জেলা প্রশাসক গুদামের সার মজুত, সরবরাহ ব্যবস্থা এবং বিক্রয় পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনা করেন। পাশাপাশি তিনি বিতরণের নথিপত্র ও রেজিস্টার খতিয়ান যাচাই-বাছাই করেন।

আরও পড়ুন: চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১

‎এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়ে বলেন, "সরকার নির্ধারিত সঠিক মূল্যে যেন কৃষকরা সময়মতো সার পান, তা নিশ্চিত করতে হবে। সার নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি, অবৈধভাবে গুদামজাতকরণ কিংবা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।"

‎‎পরবর্তীতে জেলা প্রশাসক সোহানা নাসরিন কিশোরগঞ্জ জেলা খাদ্য গুদামও পরিদর্শন করেন। সেখানে তিনি খাদ্যশস্যের বর্তমান মজুত, সঠিক সংরক্ষণ ব্যবস্থা ও আনুষঙ্গিক রেজিস্টার পরীক্ষা করে দেখেন।

আরও পড়ুন: পরিচ্ছন্ন নগর গঠনে গফরগাঁও পৌরসভায় ৪৫ ডাস্টবিন স্থাপন

‎পরিদর্শনকালে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান মারুফ, উপজেলা কৃষি কর্মকর্তা সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।