কুলাউড়ায় নাগরিক সমন্বয় প্রকল্পের পরামর্শমূলক কর্মশালা

Sadek Ali
এম শাকিল রশীদ চৌধুরী, প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:১৩ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় নাগরিকদের উদ্বেগ ও প্রয়োজনকে সরকারি পদক্ষেপে রূপ দিতে কার্যকর ও জবাবদিহিমূলক নাগরিক-সরকার রিপোর্টিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে নাগরিক সমন্বয় প্রকল্পের উদ্যোগে ‘জলবায়ু-সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক স্থানীয় শাসনের জন্য নাগরিক-সরকার রিপোর্টিং ব্যবস্থা’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কর্ণফুলীতে বরযাত্রীবাহী মাইক্রোবাসে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিনেটের নির্বাহী পরিচালক মাহমুদ হাসান বলেন, মানুষের কথা শোনা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন, সরকারি সাড়া পাওয়া এবং সেই ফলাফল নাগরিকদের জানানো এমন একটি কার্যকর ব্যবস্থা প্রয়োজন।

নাগরিক সমন্বয় প্রকল্পের ব্যবস্থাপক আসিফ আহমেদ তন্ময় বলেন, মাঠপর্যায়ে উঠে আসা মানুষের সমস্যা ও প্রয়োজন সুসংগঠিত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দেওয়া, অগ্রগতি অনুসরণ করা এবং ফলাফল কমিউনিটিকে জানানো জরুরি।

আরও পড়ুন: লালপুরে বেগুনের কেজি ১০০, সবজি ও মাছের বাজারে আগুন

কর্মশালায় নারী, চা-শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি, ক্ষুদ্র কৃষক ও যুবসমাজসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা ও প্রয়োজন নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে নাগরিক-সরকারের যোগাযোগ আরও শক্তিশালী করতে সিএসও ও সিবিওগুলোর ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সংশ্লিষ্ট প্রকল্প ব্যবস্থাপকসহ অংশীজনরা অংশ নেন।