হরিরামপুরে চরাঞ্চলের ১৯০ পরিবারের মাঝে হাঁস ও হাঁসের ফিড বিতরণ

Sadek Ali
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:০৬ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে নদীবিধৌত চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার উন্নয়ন ও প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার আন্ধারমানিক পদ্মার পাড়ে  উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল উদ্যোগে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন: জাবিতে র‍্যাগিংয়ের শাস্তি, ২০ শিক্ষার্থীর জরিমানা ৬ লাখ ১৫ হাজার টাকা

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসাইন।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। 

আরও পড়ুন: সাভার-ধামরাইয়ে ডিবির পৃথক অভিযান ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌহিদুজ্জামান খান।

উল্লেখ্য,প্রকল্পের আওতায় চরাঞ্চলের ১৯০ জন উপকারভোগীর মধ্যে হাঁস ও হাঁসের ফিড বিতরণ করা হয়। এর মধ্যে মোট ২১টি হাঁস এবং ৭৫ কেজি হাঁসের ফিড বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসাইন বলেন, নদীবিধৌত চরাঞ্চলের মানুষের আর্থিক স্বাবলম্বিতা ও প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে উপকারভোগীরা হাঁস পালন করে নিজেদের পরিবারের আয় বাড়ানোর সুযোগ পাবেন।