সিডনিতে একসঙ্গে মঞ্চ মাতাবেন জেমস ও রূপম

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:৪৯ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস এবং ওপার বাংলার ব্যান্ডশিল্পী, ‘ফসিলস’র রূপম ইসলাম। স্থানীয় সময় অনুযায়ী আগামী শনিবার(১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে কনসার্টটি হওয়ার কথা রয়েছে। কনসার্টটি উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেমস জানান, তারা ইতোমধ্যে সিডনিতে পৌঁছে গেছেন। 

ভিডিওতে ভক্তদের আমন্ত্রণ জানিয়ে জেমস বলেন, ‘আমরা নগরবাউল এখন সিডনি চলে এসেছি। দেখা হচ্ছে ১২ সেপ্টেম্বর, নরওয়েস্ট কনভেনশন সেন্টারে। দুই বাংলার দুই রক ব্যান্ডের কনসার্টে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল।’

আরও পড়ুন: শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই

বর্তমানে দেশ ও বিদেশের বিভিন্ন কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে নগরবাউল। মঞ্চ পরিবেশনার পাশাপাশি নতুন কিছু গানের কাজও এগিয়ে নিচ্ছে ব্যান্ডটি।

উল্লেখ্য যে, ২০২৪ সালে ভারতে অনুষ্ঠিত ‘পুজোওয়ালাদের গান’ শিরোনামের একটি কনসার্টেও একসঙ্গে একই মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল জেমস ও রূপম ইসলামকে।

আরও পড়ুন: যে কারণে অভিনয় ছেড়ে দিতে চেয়েও ছাড়েননি সামান্থা