সিরাজগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সমাবেশ
সারাদেশে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের অব্যাহত সন্ত্রাসী কার্যক্রম ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের প্রাণকেন্দ্র স্থানীয় ইসলামিয়া কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বৈঠার ছন্দে মুখর কালীগঙ্গা
সাম্প্রতিক সময়ে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ ও অন্যান্য দোসরদের নানা ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের জবাব দিতে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে জেলা বিএনপ এ কর্মসূচির আয়োজন করেন।
দুপুরের পর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেন। নেতাকর্মীদের হাতে ছিল নানা ফেস্টুন ও প্ল্যাকার্ড, যাতে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের নানা কুকীর্তি এবং তাদের বর্তমান নৈরাজ্যের প্রতিবাদ ফুটিয়ে তোলা হয়।
আরও পড়ুন: কলাপাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে মারধর, নবজাতকের মৃত্যু
জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুত ও জালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া স্থানীয় বিএনপির শীর্ষস্থানীয় নেতারাও সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষ যখন একটি গণতান্ত্রিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখন কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।





