রূপগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাইফুল ইসলামের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
রূপগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এবং গ্রিন টেলিভিশন ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মোঃ সাইফুল ইসলামের পিতা মোঃ জিতু মিয়া (৬৭) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার(৮ নভেম্বর) রাত ৮টার দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: রাজধানীর ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশন বন্ধ
এদিকে, মোঃ জিতু মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রূপগঞ্জ প্রেসক্লাব। এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও সাংবাদিকবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার ধৈর্য ও শক্তি দান করেন।





