পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
ছবিঃ সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের এক পুকুর থেকে এক অজ্ঞাত ব্যাক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের দল। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় খান বাড়ী জামে মসজিদের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসসূত্রে জানা যায়, পুকুরে অজ্ঞাত ব্যাক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা তাকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, লাশের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। লাশ রাতেই জেলা সদরের মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।





