বেড়ায় নকল দুধ তৈরির দায়ে লাখ টাকা জরিমানা

Shahrier Islam Pallab
এস আর শাহ্ আলম বেড়া (পাবনা)
প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:৪৪ পূর্বাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অপরাধে পলি ঘোষ(৪০) নামে এক জনকে ১  লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর ) রাত ১০ টার দিকে  উপজেলার পেচাকোলা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের উত্তম ঘোষের স্ত্রী পলি ঘোষকে এ জরিমানা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে বেড়া মডেল থানা পুলিশ সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  জানা যায়, উত্তম ঘোষের বাড়িতে বড় আকৃতির ডেগে উৎপাদনকৃত নকল দুধসহ নকল দুধ উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহৃত পাম ওয়েল, ব্লিচিং পাউডার, জেল, খাবার সোডা, গরম ছানার পানি, এক ডেগ ক্রিম, ফ্যাট তোলার দুধ, ব্লেন্ডার মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। অভিযানে নকল দুধ তৈরির মূল হোতা উত্তম ঘোষ কে বাড়িতে না পাওয়া গেলে  তার স্ত্রী পলি ঘোষ কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার স্বামীর সাথে প্রতিনিয়ত নকল দুধ তৈরি উৎপাদনের সহায়তা কাজ করেন এ অপরাধ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে এ জরিমানা করা হয়। তবে তার অপ্রাপ্তবয়স্ক সন্তানের কথা বিবেচনা করে জেল দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: কুমিল্লা, বাগেরহাট, নেত্রকোনা, খাগড়াছড়ি ও রাঙামাটিতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ