ময়মনসিংহে বাসের ধাক্কায় সিএনজির ৭ যাত্রী নিহত
ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গন্দ্রপা বাইপাস সড়কে দ্রুতগতির একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। একপর্যায়ে বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা শিশুসহ সাত আরোহী ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: নিখোঁজের ২৬ ঘণ্টা পর নদী থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার
দুর্ঘটনায় বাসটির সামনের অংশও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
আরও পড়ুন: টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতাসহ গ্রেপ্তার ৩





