সিলেট সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক
সিলেট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন পণ্যসহ প্রায় ১৮ লাখ ২২ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিছনাকান্দি, পান্থুমাই, তামাবিল, উৎমা, প্রতাপপুর, বাংলাবাজার ও সংগ্রাম বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন: নিকলীতে উৎসবের আমেজ, ১৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে
অভিযানে ভারতীয় কম্বল, জিরা, ফল, কসমেটিকস, চকলেট, বিস্কুট, সুপারি, সনপাপড়ি, কিসমিস ও জুসসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় লেডিস সোয়েটার ও মৃগেল মাছও আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ ২১ হাজার ৯৮৫ টাকা।
আরও পড়ুন: বিএনপি কখনো চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেয় না: মীর সরফত আলী সপু
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





