জনদুর্ভোগ কমাতে নিজ অর্থায়নে সড়ক মেরামত করলেন জহিরুল ইসলাম সৌরভ

Shahrier Islam Pallab
বরগুনা সংবাদদাতা
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:১৭ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বরগুনার কালিরতবক স্কুল থেকে কালিরতবক চেয়ারম্যান বাজার পর্যন্ত সড়কের মাঝখানে খাওয়াখণ্ডল এলাকায় ভাঙাচোরা অংশ মেরামতে নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন স্থানীয় জনপ্রতিনিধি। 

দীর্ঘদিন ধরে সড়কের ওই অংশে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল চালক ও সাধারণ মানুষকে। ভাঙাচোরা রাস্তার কারণে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছিল। এমন পরিস্থিতিতে জনদুর্ভোগ কমাতে নিজ অর্থায়নে এবং নিজে উপস্থিত থেকে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের উদ্যোগ নেন স্থানীয় জনপ্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম সৌরভ। কুদ্দুস মিয়া বলেন, মোঃ জহিরুল ইসলাম সৌরভ তার এই উদ্যোগে সাময়িকভাবে হলেও চলাচলের দুর্ভোগ কমবে বলে আশা করছি। তবে দীর্ঘমেয়াদি দুর্ভোগ নিরসনে তার নিজ উদ্যোগে এই কাজকে সাধুবাদ জানাই। 

আরও পড়ুন: রংপুরে একই পরিবারের চার খুন: ডিএনএ পরীক্ষায় সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা শনাক্ত

অটো চালক আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কটির বেহাল অবস্থা। কারো চোখে পড়লেও দেখিনি। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে যেতে মৃত্যু হতো। আমরা তাকে বলার পরে নিজ উদ্যোগে সড়কটির কাজ সংস্কার করেন। 

স্থানীয়রা বলেন, দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা হলোও আজ নিরসন হল।  আমরা দেখেছি অটো রিক্সা উল্টে পড়তে। জনস্বার্থে জন্য এমন উদ্যোগ নেওয়ার জন্য প্রশংসায় ভাসছেন জহিরুল ইসলাম সৌরভ। তারা আরো বলেন, সড়কটির  দীর্ঘমেয়াদি দুর্ভোগ নিরসনে সড়কটির প্রয়োজনীয় সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

আরও পড়ুন: উলিপুরে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

মোঃ জহিরুল ইসলাম সৌরভ বলেন,  দীর্ঘদিন ধরে এই সড়কটি খানাখন্দে ছিল। সাধারণ মানুষের ভোগান্তি দেখে স্থানীয় মানুষদের সাথে নিয়ে আমি সড়কটির ইট বালি দিয়ে মেরামত করি। আশা করি কিছুটা হলেও মানুষ ভোগান্তি থেকে মুক্তি পাবে।