টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী ও বিজিবি
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ শুরু করেছে সেনাবাহিনী। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি দল নিজস্ব পানির ট্যাংক নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। একইসঙ্গে সেনাবাহিনীর সঙ্গে এবার যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এর আগে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল। আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা রাশেদ বিন খালিদ।
আরও পড়ুন: আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, গণপিটুনিতে যুবকের মৃত্যু
তিনি জানান, সড়কে শ্রমিকদের বিক্ষোভের কারণে অতিরিক্ত ইউনিটগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হচ্ছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। আগুনের তীব্রতা বিবেচনায় বিভিন্ন স্টেশন থেকে অতিরিক্ত ইউনিট পাঠানো হয়।
আরও পড়ুন: নাজিরপুরে কৃষি কর্মকর্তাকে পেটালেন অবৈধ সার ব্যবসায়ী
এদিকে কারখানায় আগুন ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।





