পূজা মন্ডপ পরিদর্শনে এমপি সেলিম রেজা হাবিব
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুগোৎসবের পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পাবনা ২ ( বেড়া- সুজানগর) আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম সেলিম রেজা হাবিব।
সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেড়া পৌরসভা ও ৮ টি ইউনিয়নে অনুষ্ঠিত দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি । এ সময় তার সঙ্গে ছিলেন বেড়া উপজেলা নিবাহী অফিসার রুনান্ট চাকমা সহ আইনশৃঙ্খলা রক্ষাবাহীনি কমকর্তা ও পূজা উদযাপন কমিটির কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতা কর্মী।
আরও পড়ুন: শরীয়তপুরে ইলিশ রক্ষা অভিযানে প্রশাসনের ওপর জেলেদের হা'মলা, আহত ৫ গ্রেপ্তার ৪১
পরিদর্শন কালে তিনি দুর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মন্ডপ গুলো সার্বিক নিরাপত্তা ও উৎসবমুখোর পরিবেশ পর্যবেক্ষণ করেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।





