শরীয়তপুরে ইলিশ রক্ষা অভিযানে প্রশাসনের ওপর জেলেদের হা'মলা, আহত ৫ গ্রেপ্তার ৪১

Shahrier Islam Pallab
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:৫৬ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপর হামলার ঘটনা ঘটেছে। 

এ সময় তাদের লহ্ম করে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি লাঠিসোঁটা নিয়ে হামলার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ৪১জন জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে প্রায় দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। হামলার ঘটনায় ৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। 

আরও পড়ুন: গাজীপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

সোমবার (১৯ অক্টোবর) সকালে ১০ টায় জাজিরা উপজেলার পালেরচর এলাকায় পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, নদীতে অভিযান পরিচালনার সময় জেলেদের সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাক্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে শতাধিক জেলে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে অভিযানে থাকা কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর চড়াও হন। এ সময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান এবং জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযানে অংশ নেওয়া সদস্যরা পালেরচর এলাকার নদীর পাড়ে অবস্থান নেন। পরে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে তাদের উদ্ধার করেন। এ সময় হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। ঘটনাস্থল থেকে ৪১ জন জেলেকে আটক করা হয়।

আরও পড়ুন: বগুড়ার শাজাহানপুরে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

এ বিষয় জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, আমরা পদ্মা নদীতে ইলিশ অভিযানে স্পিডবটে অবস্থান করার সময় ঘটনাটি ঘটে, জেলেরা আমাদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সেনাবাহিনী আশার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। যারা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে, তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। 

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, পালেরচর এলাকায় অভিযানে যাওয়ার পর গ্রেপ্তারের ভয়ে জেলেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে অভিযান জোরদার করা হলে তাঁরা পালিয়ে যান। এ সময় ৪১ জন জেলেকে আটক করা হয়।

এদিকে শরীয়তপুর-১ এর সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম বলেন, মূলত সরকারি অভিযান প্রতিহত করতেই তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। মা ইলিশ সংরক্ষণে চলমান অভিযানের মধ্যে এ হামলার ঘটনা ঘটল। অভিযানে জব্দ করা অবৈধ কারেন্ট জাল ও ইলিশের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া। প্রশাসন মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করবে।