মেয়র নির্বাচনে লড়তে ‘শতভাগ প্রস্তুত’ ইশরাক
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তবে মেয়র পদে কে প্রার্থী হবেন, সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ও দলের নেতা তারেক রহমান নেবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা এই রাজনীতিক।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে পদত্যাগের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইশরাক।
আরও পড়ুন: সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও কারুশিল্প জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
তিনি বলেন, ২০১৭ সালে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা তাঁর রয়েছে। তবে দল যদি অন্য কাউকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, সে ক্ষেত্রেও তাঁকে বিজয়ী করতে শতভাগ প্রস্তুত রয়েছেন তিনি।
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ইশরাক হোসেন বলেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান কেবল শুরু হয়েছে এবং এটি অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, তাঁর কারণে যেন প্রধানমন্ত্রীর কোনো কর্মকাণ্ড ম্লান না হয় এবং দল যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সে বিবেচনা থেকেই তিনি পদত্যাগ করতে চেয়েছেন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা





