সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও কারুশিল্প জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

Shahrier Islam Pallab
কামাল উদ্দিন ভূইয়া, ​সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:১০ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

​সোমবার (১৯ অক্টোবর) সকালে প্রতিনিধিদল নিয়ে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী এই দুটি স্থাপনা ঘুরে দেখেন তিনি।

আরও পড়ুন: মেয়র নির্বাচনে লড়তে ‘শতভাগ প্রস্তুত’ ইশরাক

​সকাল ৮টা ৩০ মিনিটে মার্কিন রাষ্ট্রদূত পানাম নগরীতে পৌঁছান এবং এর প্রাচীন ও চমৎকার স্থাপত্যশৈলী পরিদর্শন করেন। এরপর সকাল ৯টার দিকে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যান। সেখানে ফাউন্ডেশনের কারুপল্লীতে অবস্থিত ঐতিহ্যবাহী 'জামদানি পল্লী' ঘুরে দেখেন এবং কারিগরদের সাথে কৌশল বিনিময় করেন।

মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান ও সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।এসময় মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধি দলে ছিলেন, তার ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা  অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্নিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস, মার্কিন এম্বাসির ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী প্রমুখ।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা