শিবগঞ্জ সীমান্তে ইস্কাফ সিরাপসহ আটক ২

Shahrier Islam Pallab
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:১১ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ব্যাটারিচালিত ভ্যান ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।

মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়াল গাছি গ্রামে এ অভিযান চালায় ৫৯ বিজিবি। আটক ব্যক্তিরা হলেন টুটুল (২৬) ও ছবি বেগম (৪২)। তাঁদের বাড়ি গোমস্তাপুর উপজেলার বেনীচক গ্রামে।

আরও পড়ুন: জৈন্তাপুরে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫ থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দানিয়াল গাছি গ্রামে অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ বোতল ইস্কাফ সিরাপ, একটি ব্যাটারিচালিত ভ্যান ও দুটি মুঠোফোন জব্দ করা হয়। জব্দ করা মালামালের সিজার মূল্য ৮১ হাজার টাকা।